শিরোনাম

বার্সেলোনার রেকর্ড ভেঙে কোয়ার্টার ফাইনালে রিয়াল

নিউজ ডেস্ক :কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে স্প্যানিশ ফুটবলে টানা অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েছে রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে টানা ৩৯ ম্যাচ জিতে আগের রেকর্ডটি গড়েছিল বার্সেলোনা।

বৃহস্পতিবার রাতের খেলায় সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকল জিনেদিন জিদানের শিষ্যরা। এর আগে চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ভলফসবুর্গের কাছে সবশেষ হেরেছিল তারা।
সেভিয়ার বিপক্ষে তাদের মাঠে কোপা দেল রের শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। দুই লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে জিনেদিন জিদানের শিষ্যরা। প্রথম পর্বে ৩-০ গোলে জিতেছিল তারা। এদিন বিশ্রামে ছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ। এমনকী বেঞ্চে বসে ছিলেন করিম বেনজেমা। অবশ্য চোট কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক সের্হিও রামোস।

১০ম মিনিটে প্রতিপক্ষের ভুলে এগিয়ে যায় তারা। বাঁ-দিক থেকে স্প্যানিশ মিডফিল্ডার পাবলো সারাবিয়ার ক্রস হেডে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়ান ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো। ৪৮তম মিনিটে মাঝমাঠের আগে থেকে বল পায়ে ছুটে সঙ্গে লেগে এক জন গতিতে পরাস্ত করে ডি-বক্সের মধ্যে থেকে বাঁ-পায়ের কোনাকুনি শটে গোলটি করেন এই স্প্যানিশ মিডফিল্ডার। বল গোলরক্ষকের পায়ে লেগে জালে জড়ায়।

৫ মিনিট পর আবারও এগিয়ে যায় সেভিয়া। বাঁ-দিক থেকে স্প্যানিশ ডিফেন্ডার সের্হিও এসকুদেরোর ক্রসে দারুণ ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন মন্টেনেগ্রোর ফরোয়ার্ড স্তেভান ইয়োভেতিচ। এরপর ৭৭তম মিনিটে গোলরক্ষক কিকো কাসিয়া বল ঠিকমতো ধরতে ব্যর্থ হলে ফিরতি বল গোলমুখে পেয়ে সোভিয়াকে এগিয়ে নেন স্পেনের মিডফল্ডার ইবোরা।

৮৩তম মিনিটে ব্রাজিলের কাসেমিরো সেভিয়ার ডি বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। তা থেকে ব্যবধান কমান রামোস। আর যোগ করা সময়ে বদলি হিসেবে নামা বেনজেমার গোলে হার এড়ায় ইউরোপ চ্যাম্পিয়নরা।

basic-bank

Be the first to comment on "বার্সেলোনার রেকর্ড ভেঙে কোয়ার্টার ফাইনালে রিয়াল"

Leave a comment

Your email address will not be published.


*