নিউজ ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের কানপুরে ট্রেন লাইনচ্যুত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০ জনে। এ ছাড়া আহত হয়েছে দুই শতাধিক।
আজ ভোর রাতে কানপুরের পুক্ষারায়নের কাছে পাটনা থেকে ইন্দোরগামী এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়। মৃতের সংখ্যা ১২০ ছাড়িয়েছে বলে জানান উত্তরপ্রদেশের এডিজি (আইনশৃঙ্খলা) দলজিৎ সিং চৌধুরী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেডিক্যাল টিম ও উদ্ধারকারী দলের সদস্যরা। ঘটলাস্থলে গিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু।
দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সাড়ে ৩ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। অন্যদিকে এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও নিজে ডিজিপি-কে ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টিকে খতিয়ে দেখতে বলেছেন। পাশাপাশি দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন তিনি।
লাইনচ্যুত পাটনা-ইন্দোর এক্সপ্রেস, মৃতের সংখ্যা বেড়ে ১২০

Be the first to comment on "লাইনচ্যুত পাটনা-ইন্দোর এক্সপ্রেস, মৃতের সংখ্যা বেড়ে ১২০"