শিরোনাম

লুলিয়াকে বলিউডে প্রতিষ্ঠা করছেন সালমান?

নিউজ ডেস্ক : লুলিয়া ভানটুরের সঙ্গে সালমান খানের সম্পর্ক নিয়ে বহু জল্পনা রয়েছে বি-টাউনে। কয়েক মাস আগে লুলিয়া ফিরেও গিয়েছিলেন রোমানিয়ায়।

সে সময় অনেকেই ভেবেছিলেন, তাঁদের সম্পর্ক বোধহয় আর নেই। কিন্তু ফের ভারতে ফিরে একসঙ্গে পার্টি করতে দেখা গেছে এই জুটিকে। খান বাংলোতে লুলিয়াকে দেখা গিয়েছিল সালমানের জন্মদিনেও। এখন শোনা যাচ্ছে, লুলিয়াকে বলিউডে এন্ট্রি দেওয়ার জন্য নাকি সব রকম কানেকশন কাজে লাগাচ্ছেন ভাইজান। সূত্রের খবর, একটি ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে নাকি ইতিমধ্যেই সালমানের হস্তক্ষেপে চুক্তিও হয়ে গেছে লুলিয়ার। অভিনয় হোক বা মডেলিং— যে কোনোভাবে বলিউডে কেরিয়ার শুরু করতে পারেন এই রোমানিয়ান মডেল।
এক সময় ক্যাটরিনা কাইফের সঙ্গেও সল্লু মিঞার সম্পর্কের গুঞ্জন ছিল ইন্ডাস্ট্রিতে। শোনা গিয়েছিল, ক্যাটরিনাকেও নাকি তাঁর কেরিয়ারের শুরুর দিকে প্রতিষ্ঠা পেতে সাহায্য করেছিলেন সালমান। আবার তাঁর পছন্দের অভিনেত্রী ডেইজি শাহকেও ওই একই ম্যানেজমেন্ট কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি। যদিও ডেউজির কেরিয়ার এখনও পর্যন্ত খুব একটা এগোয়নি।

বলি মহলের একটা অংশের মতে, যে বান্ধবীদেরই কেরিয়ারে সাহায্য করেছেন সালমান, তাঁদের সঙ্গেই আর ব্যক্তিগত সম্পর্ক এগোয়নি। লুলিয়ার ক্ষেত্রেও কি তাই অপেক্ষা করছে?

সূত্র: আনন্দবাজার

basic-bank

Be the first to comment on "লুলিয়াকে বলিউডে প্রতিষ্ঠা করছেন সালমান?"

Leave a comment

Your email address will not be published.


*