নিউজ ডেস্ক : ১২ বছর আগে শেষ কাজ করেছেন তারা। এক যুগ পেরিয়ে গিয়েছে।
এর মধ্যে আর জুটি বাঁধা হয়নি। আপাতত একজন ব্যস্ত পদ্মাবতীর শুটিংয়ে। তিনি পরিচালক সঞ্জয় লীলা বনসালি। আর একজন ক্যারিয়ারে সাময়িক বিরতি নিয়ে মেয়েকে বড় করে তুলতে ব্যস্ত। তিনি রানি মুখোপাধ্যায়। জুটিতে তাদের শেষ ছবি ব্ল্যাক। মেয়ে হওয়ার পর এখনও পর্যন্ত বড় পর্দায় দেখা যায়নি রানিকে। আদিরাকে সময় দেওয়াটাই এখন ফার্স্ট প্রায়োরিটি। তবে বড় পর্দায় দ্রুত ফিরতে চাইছেন রানি। তার জন্য চাই একটা দুরন্ত কামব্যাক। সে জন্যই সঞ্জয় লীলা বনসালির সঙ্গে ফের কাজ করতে চাইছেন অভিনেত্রী।
রানির মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মাঝে ইন্ডাস্ট্রিতে জল্পনা ছিল, সঞ্জয় একটি ছবি রানিকে অফার করেছেন, কিন্তু রানি তা করতে রাজি হননি। এ সব একেবারেই গুজব। বরং সঞ্জয়ের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। সূত্রের খবর, সিলভার স্ক্রিনে হয়ত চলতি বছরই ফিরবেন রানি। জোরকদমে চলছে চিত্রনাট্য পড়ার কাজ। কিন্তু সঞ্জয়ের ছবি দিয়েই কামব্যাক হবে কি না তার উত্তর দেবে সময়।

Be the first to comment on "সঞ্জয়ের ছবি দিয়েই ফিরছেন রানি মুখার্জি"