নিউজ ডেস্ক॥ পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের হত দরিদ্রদের মাঝে বুধবার (৭আগষ্ট) সকালে ভিজিএফ’র চাল বিতরন করা হয়েছে। ওই ইউনিয়নের চেয়ারম্যান আখতার হোসেন এ চার বিতরন কর্মসুচির উদ্বোধন করেন। এ সময় অন্যদের মাধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিআরডিবি’র ইউনিয়ন উন্নয়ন কর্মকর্তা মো: হামিদুল ইসলাম, জয়পুর ইউনিয়ন সচিব নূরুল হুদা, ইউপি সদস্য মো: বাচ্চু শেখ, ফিরোজ ফকির, শেখ সায়ফার রহমান, শিকদার মাহবুবুর রশিদ, কাজী আকিদুর রহমান, মশিয়ুর রহমান, ফাতেমা বেগম ও তাসলিমা বেগম, প্রমুখ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা যায়, পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে লোহাগড়ায় ১টি পৌরসভাসহ ১২টি ইউনিয়নে ৪১হাজার ৩’শ ৮০জন হত-দরিদ্রদের মাঝে ৬’শ ২১ মেট্রিকটন চাল বিতরন করা হয়েছে। জয়পুর ইউনিয়ন সচিব নুরুল হুদা জানান,জয়পুর ইউনিয়নে ৩ হাজার ৮’শ ৮৫ জন দরিদ্রের মাঝে জনপ্রতি ১৫ কেজি করে ৫৮.২৭৫ মেট্রিকটন চাল বিতরন করা হয়েছে। ইউনিয়নের হতদরিদ্ররা ঈদের আগে চাল পেয়ে বেজায় খুশি।
লোহাগড়ার জয়পুর ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরন
লোহাগড়ার জয়পুর ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরন
Be the first to comment on "লোহাগড়ার জয়পুর ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরন"