নিউজ ডেস্ক॥ নড়াইলের কালিয়া উপজেলা খাদ্য গুদামের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১লা জুলাই) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে
লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের মহি চৌধুরীর ছেলে আলিম চৌধুরী (৩৩) কে ২১লিটার (৪২বোতল) বাংলা মদসহ আটক করেছে কালিয়া থানা পুলিশ। আলিম পুলিশকে বিভ্রান্ত করার জন্য কালিয়া উপজেলার চোরখালি গ্রামে বাড়ির ঠিকানা বলে জানায়। পুলিশের অনুসন্ধানে তার প্রকৃত ঠিকানা লোহাগড়া বলে জানা যায়।
কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
লোহাগড়ার মাদক ব্যাবসায়ী কালিয়ায় ৪২ বোতল বাংলা মদসহ আটক
লোহাগড়ার মাদক ব্যাবসায়ী কালিয়ায় ৪২ বোতল
বাংলা মদসহ আটক
Be the first to comment on "লোহাগড়ার মাদক ব্যাবসায়ী কালিয়ায় ৪২ বোতল বাংলা মদসহ আটক"