নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় চিহ্নিত একাধীক ডাকাতি ও ছিনতাই মামলার আসামী তুষার শেখ (৩২) কে মঙ্গলবার (২২ মে) বিকেলে গ্রেফতার করেছে পুলিশ ।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাহফুজুল হাসান’র নেতৃত্বে সংগীয় এএসআই খান বাবুল হোসেন, গত মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের ওয়াদুদ শেখ’র ছেলে তুষার শেখকে আটক করেন। পুলিশ জানায় তার বিরুদ্ধে একাধীক ডাকাতি ও ছিনতাই মামলা আদালতে বিচারাধীন রয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
লোহাগড়ায় একাধীক ডাকাতি মামলার আসামী গ্রেফতার
লোহাগড়ায় একাধীক ডাকাতি মামলার আসামী গ্রেফতার
Be the first to comment on "লোহাগড়ায় একাধীক ডাকাতি মামলার আসামী গ্রেফতার"