নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়ার পূর্ব বিরোধের জেরধরে লক্ষ্মীপাশা পেট্রোল পাম্পের সামনে একজন ট্রাক ড্রাইভারকে বেধড়ক পিটিয়ে গুরুত্বর আহত করেছে একদল দূর্বৃত্ত। আহত ড্রাইভারকে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৫ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টার দিকে মারপিটের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, খাঁনজাহান আলী পরিবহনের শ্রমিকদের সাথে লোহাগড়ার ট্রাক মালিক মফিজের ট্রাকের শ্রমিকদের মধ্যে কথা কাঁটাকাটির এক পর্যায়ে উভয় শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাঁধলে ট্রাক ড্রাইভার নড়াইল সদর উপজেলার চৌগাছা গ্রামের আলামিন ফকিরের ছেলে রাকিব (৩৫) ঠেকাতে গেলে ট্রাক মালিক মফিজ ও ফরিদ মোল্যার নেতৃত্বে শ্রমিক মকবুল হোসেন, জামাল হোসেন, হানেফ হোসেন, হাবিব হোসেন, হান্নান মোল্যা, পিলান শেখ, মঞ্জুর মোল্যা পরস্পর যোগসাজগে রাকিব (৩৫) কে বেধড়ক মারপিট করে ১ লক্ষ ৩৬ হাজার টাকা ও একটি দামি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। গুরুত্বর আহত রাকিবকে এলাকাবাসী উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)জাহাঙ্গীর আলম সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, এ ঘটনায় রোববার রাতে লোহাগড়া থানায় একটি এজাহার (মামলা) দাখিল করা হয়েছে এবং তদন্ত করে জড়িত বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
লোহাগড়ায় ড্রাইভারকে মারপিট ॥ থানায় মামলা দায়ের
লোহাগড়ায় ড্রাইভারকে মারপিট ॥ থানায় মামলা দায়ের
Be the first to comment on "লোহাগড়ায় ড্রাইভারকে মারপিট ॥ থানায় মামলা দায়ের"