নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদে দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বুধবার ২৭ মার্চ বিকেলে নব নির্বাচিত চেয়ারম্যার শিকদার আব্দুল হান্নান রুনুকে নাগরিক সংবর্ধনা প্রদান ও ফুল দিয়ে বরণ করা হয়।
জানা যায়, উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা ফুটবল মাঠ, রাধানগর ও ইতনা বাজার। মল্লিকপুর ইউনিয়নের আতোষপাড়া মোড় ও মল্লিকপুর আক্কাসের ফুটবল মাঠে ওই সংবর্ধনা দেয় স্থানীয় এলাকাবাসীসহ নেতা-কর্মীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নব নির্বাচিত চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু। এ সময় তার সঙ্গে ছিলেন, জেলা আ’লীগের সহ সভাপতি শিকদার আজাদুর রহমান, নোয়াগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ সভাপতি ফয়জুল হক রোম, সহ-দপ্তর সম্পাদক আল হেলাল মিয়া, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান খান মশিয়ুর রহমান, আ’লীগ নেতা শেখ আদনান হোসেনসহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২৪ মার্চ তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে দ্বিতীয় বারের মত উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শিকদার আব্দুল হান্নান রুনু।
লোহাগড়ায় নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে নাগরিক সংবর্ধনা প্রদান
লোহাগড়ায় নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে নাগরিক সংবর্ধনা প্রদান
Be the first to comment on "লোহাগড়ায় নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে নাগরিক সংবর্ধনা প্রদান"