শিরোনাম

লোহাগড়ায় পুলিশকে ফাঁসাতে মাদক ব্যবসায়ীদের ষড়যন্ত্র

লোহাগড়ায় পুলিশকে ফাঁসাতে মাদক ব্যবসায়ীদের ষড়যন্ত্র

নিউজ ডেস্ক॥ একজন পুলিশ কর্মকর্তা এক এলাকার কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। মাদক ব্যবসায়ীদের খুঁজতে প্রায়ই অভিযান চালান। এ জন্য ষড়যন্ত্র করে ওই পুলিশ কর্মকর্তাকে ফাঁসিয়ে থানা থেকে বদলির পরিকল্পনা করেন মাদক ব্যবসায়ীরা।
ঘটনাটি নড়াইলের লোহাগড়া থানার। ষড়যন্ত্রটি গত বুধবার রাতে উদ্ঘাটন হওয়ার পর এতে জড়িত এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন। গ্রেফতার হওয়া ওই মাদক ব্যবসায়ীর নাম আশিকুর রহমান সাগর ভূইয়া (২৫)। বাড়ি উপজেলার জয়পুর ইউনিয়নের ধানাইড় গ্রামে।
পুলিশ সুত্রে জানা গেছে, ষড়যন্ত্র করতে সাগর ভুইয়াকে ব্যবহার করে মাদক ব্যবসায়ীরা। সাগর তিনটি মাদক মামলার আসামি। একটি মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত পালাতক আসামী। ষড়যন্ত্রের অংশ হিসেবে সাগর ভুইয়া স্বেচ্ছায় গ্রেফতার হবেন। মাদক ব্যবসায়ীরা তাকে দ্রুত জামিনের চেষ্টা করবেন। কারাগার থেকে বের হয়ে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তিনি অভিযোগ করবেন তার প্রায় এক লাখ টাকার মুঠোফোনটি (আইফোন) নিয়ে নিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। এভাবে ওই পুলিশ কর্মকর্তাকে বিতর্কিত করে এ থানা থেকে বদলির চেষ্টা করবেন। সে মোতাবেক গত ১৮ আগস্ট ওই পুলিশ কর্মকর্তাকে তথ্য দিয়ে সাগরকে গ্রেফতার করানোর ব্যবস্থা করেন মাদক ব্যবসায়ীরা। মাদকসহ আটকের মাত্র দু’দিনের মধ্যে গত ২১ আগস্ট সাগরকে জামিন করান ওই মাদক ব্যবসায়ীরা। পূর্ব পরিকল্পনা মোতাবেক সাগর গত ২১ আগস্ট রাতেই তার এলাকার লোকজন নিয়ে থানায় এসে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সাগর ষড়যন্ত্রের কথা প্রকাশ করে দেয়। তার মুঠোফোনটিও পুলিশ উদ্ধার করেন সাগরের নিকট আত্মীয় পৌর এলাকার মদিনা পাড়ার মোস্তাইন মোল্যার নিকট থেকে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি বড় একটি মাদক ব্যবসায়ী চক্রের ষড়যন্ত্র ছিল।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় পুলিশকে ফাঁসাতে মাদক ব্যবসায়ীদের ষড়যন্ত্র"

Leave a comment

Your email address will not be published.


*