নিউজ ডেস্ক ॥ শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে নড়াইলের লোহাগড়ার লক্ষীপাশা শ্রীশ্রী সিদ্বেশ্বরী কালীমাতা মন্দিরের উদ্যোগে র্যালী, প্রসাদ বিতরণ ও রাতে যাত্রাপালার আয়োজন করা হয়। এ উপলক্ষে শুক্রবার সকালে একটি র্যালী মন্দির থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি মুকুল কুমার মৈত্র, সাধারন সম্পাদক রূপক মুখার্জি,শিবু প্রসাদ ভট্টাচার্য, কিশোর কুমার রায়, ত্বপন কুমার বিশ্বাস, কাজল ও লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এমএম আরাফাত হোসেন,প্রমুখ। র্যালী শেষে প্রসাদ বিতরণ ও রাতে কৃষ্ণ যাত্রা পালার আয়োজন করা হয়।
লোহাগড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন পালিত
লোহাগড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন পালিত
Be the first to comment on "লোহাগড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন পালিত"