শিরোনাম

লোহাগড়ায় প্রতিমা নির্মাণ শিল্পিকে হাতুড়িপেটা

লোহাগড়ায় প্রতিমা নির্মাণ শিল্পিকে হাতুড়িপেটা

নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়া উপজেলার কলাগাছি পূজা মন্ডবের দুর্গাপুজার প্রতিমা নির্মান শিল্পি প্রতাপ সরকারকে সোমবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে স্থানীয় এক যুবক হাতুড়িপেটা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কলাগাছি মালোপাড়া সার্বজনীন পূজা মন্ডবের প্রতিমা নির্মাণ শিল্পি দীলিপ সরকারের ছেলে প্রতাপ সরকার একই গ্রামের গোবিন্দ দাসের বাড়িতে দুর্গাপুজার প্রতিমা নির্মাণ শেষে রং তুলির কাজ করছিলেন। এমন সময় ওই মন্ডবের ডেকোরেশনের দায়ীত্বে থাকা ইসহাক মোল্যার ভাগ্নে আবু মোল্যার সাথে প্রতিমার রং তুলির কাজের বিলম্ব নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাতে প্রতাপ মন্দির থেকে কাজ করে কলাগাছি বাজারে যাওয়ার পথে আবু মোল্যা হাতুড়ি দিয়ে প্রতাপকে বেধড়ক মারপিট করে। এলাকাবাসী আহত অবস্থায় প্রতাপকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় তার পিতা দীলিপ সরকার বাদী হয়ে মঙ্গলবার লোহাগড়া থানায় একটি মামলা করেছেন। খবর পেয়ে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মেহেদী হাসান ঘটনাস্থল পরির্শন করেন।
লোহাগড়া থানার অফির্সাস ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস, বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় প্রতিমা নির্মাণ শিল্পিকে হাতুড়িপেটা"

Leave a comment

Your email address will not be published.


*