নিউজ ডেস্ক॥ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল প্রতিষ্ঠার লক্ষ্যে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে লোহাগড়ায় মাদক বিরোধী গ্র্যান্ড র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নড়াইল জেলা ও লোহাগড়া উপজেলা প্রশাসনসহ অন্যান্য সরকারী-বেসরকারী সংস্থার অংশ গ্রহণে দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদের মুল ফটক থেকে একটি গ্র্যান্ড র্যালি বের হয়। র্যালিতে স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয় চত্বরের উন্মক্ত মঞ্চে লোহাগড়া সহকারী কমিশনার (ভূমি) এমএম আরাফাত হোসেন’র পরিচালনায় নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা’র সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, বিশেষ অতিথি নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), লোহাগড়া উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র, নড়াইলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক নজরুল ইসলাম ও মল্লিকপুর ইউপি চেয়ারম্যান শিকদার মোস্তফা কামাল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি, কাজী বণি আমীন, শিকদার নজরুল ইসলাম, আখতার হোসেন, নীনা ইয়াসমিন, মারিয়া হোসেন প্রমুখ।
প্রধান অতিথীর বক্তব্যে বলেন, বর্তমান সরকার মাদক নির্মূলে বদ্ধ পরিকর। এ লক্ষ্যে সরকার দেশের বিভিন্ন জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে নানামুখি কর্মসূচী গ্রহন করেছে। তার অংশ হিসেবে নড়াইল কে প্রথম মাদক মুক্ত জেলা ঘোষনা করা হবে।

Be the first to comment on "লোহাগড়ায় মাদক বিরোধী গ্র্যান্ড র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত"