নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়া উপজেলার দেবী গ্রামে নিখোঁজের তিন দিন পর বৃহস্পতিবার দুপুরে এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহত মামুন মোল্যা (২৩) দেবী গ্রামের ইকবার মোল্যার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নোওয়াগ্রাম ইউনিয়নের দেবী গ্রামের মামুন মোল্যা সোমবার (১৫ নভেম্বর) বিকালে বাড়ি থেকে বের হন এবং সন্ধ্যার পর থেকে সে নিখোঁজ হয়। এ সময় তার ব্যবহ্নত মোবাইল ফোনটিও বন্ধ ছিল। পরে পরিবারের সদস্য এবং আত্বীয়-স্বজনরা বিভিন্ন জায়গায় মামুনের খোঁজ-খবর নিয়েও তার কোন সন্ধান পায়নি। (১৬ নভেম্বর) বুধবার মামুনের বড় ভাই মঞ্জুর মোল্যা ভাই নিখোঁজের ঘটনাটি লোহাগড়া থানা পুলিশকে অবহিত করেন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে মামুনের ক্ষত-বিক্ষত লাশ পার্শ্ববর্তি শুকুর ফকিরের বাড়ির পাশে একটি ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশ কে খবর দেয়। এসময় মামুনের পরিবারের সদস্যরা মামুনের লাশ শনাক্ত করেন
খবর পেয়ে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে লোহাগড়া থানার এস আই প্রবীর কুমার দাসের নেতৃত্বে এক দল পুলিশ নিহত মামুনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। পুলিশ জানিয়েছে, নিহত মামুনের শরীরের মাথায়, ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানোসহ দু’পায়ের রগ কর্তন করে তার পুরুষাঙ্গটি কেটে ফেলা হয়েছে । দেবী গ্রামের জনৈক ব্যক্তি নাম না বলার শর্তে বলেন, একই ইউনিয়নের ছত্রহাজারী গ্রামের ইকবাল কাজী’র কলেজ পড়োয়া মেয়ে স্বর্নালী খানমের সাথে মামুন মোল্লার দীর্ঘ্য দিনের প্রেমজ সর্ম্পক চলে আসছিলো । সে সর্ম্পকটা স্বর্নালীর পরিবার কখনো মেনে নেয়নি। স্বর্নালীকে জীবন সঙ্গি হিসেবে পেতে নিহত মামুন মালোয়েশিয়া যাওয়ার জন্য সকল প্রকার কাগজ পত্র তৈরিও করেছিলেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
লোহাগড়ায় যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার
লোহাগড়ায় যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার
Be the first to comment on "লোহাগড়ায় যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার"