শিরোনাম

লোহাগড়ায় ৫’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

লোহাগড়ায় ৫’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় ৫’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ী কাজী রমজান আলী উপজেলার শামুকখোলা গ্রামের কাজী নজরুল ইসলামের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আমানুল্লাহ আল বারী’র নেতৃত্বে সংগীয় এএসআই শিকদার হাসিবুর রহমান ও তুহিন আকতার উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামে অভিযান চালিয়ে রমজান আলীকে সোমবার (২৪জুন) রাত সাড়ে ১১টার দিকে তার বাড়ির উঠানের ওপর থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় ৫’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক"

Leave a comment

Your email address will not be published.


*