নিউজ ডেস্ক॥ লোহাগড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (বিআরডিবি) ব্যাবস্থাপনা কমিটির নির্বাচন উপজেলা বিআরডিবি অফিস কক্ষে রোববার ২০এপ্রিল অনুষ্টিত হয়েছে। নির্বাচনে তিন বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ মশিউর রহমান খান, ভাইস চেয়ারম্যান মাসুম রেজা বাবুল। পরিষদের অন্যান্য সদস্যরা হয়েছেন হিরু মোল্যা, মোসাঃ শাহিনা খাতুন ও অরবিন্দু কুমার ঘোষ। নির্বাচনে লোহাগড়া থানার উপ-পরিদর্শক কেএম জাফর আলীসহ আ’লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
লোহাগড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত
লোহাগড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত
Be the first to comment on "লোহাগড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত"