নিউজ ডেস্ক : তাঁর ব্যাটিং বিক্রমে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে প্রথম ম্যাচে জয় পেল ভারত। পাশাপাশি রেকর্ডও করে ফেললেন বিরাট কোহলি। পেছনে ফেলে দিলেন শচীন টেন্ডুলকারকে।
ইংল্যান্ডের বিরুদ্ধে রবিবার বিরাট তাঁর একদিনের ক্যারিয়ারের ২৭তম শতরান করলেন। তাঁর ১০৫ বলে ১২২ রানের সুবাদে ইংল্যান্ডের বিশাল রানের সামনে শক্ত ভিত গড়ে ফেলে ভারত। একইসঙ্গে বিরাট এদিন শচীনকেও টপকে গেলেন।
বিপক্ষের রান তাড়া করতে গিয়ে শচীন তাঁর ক্যারিয়ারে ১৭টি শতরান করেছিলেন। বিরাট কোহলি সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন। কিন্তু শচীনের সেই রেকর্ড ভেঙেও দিলেন ক্যাপ্টেন কোহলি। কারণ শচীন ১৭টি ম্যাচে রান তাড়া করে ভারতকে জিতিয়েছিলেন ১৪টি ম্যাচে। আর কোহলির ১৭টি ম্যাচে রান তাড়া করে ভারতকে জিতিয়েছেন ১৫টি ম্যাচে। একইসঙ্গে শচীনন ওই রেকর্ড করেছিলেন ৪৬৩টি ম্যাচ খেলে। সেখানে কোহলি মাত্র ১৭৭টি ম্যাচ খেলেই সেই রেকর্ড করে ফেললেন।
ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচেই ভারতের সামনে বিশাল সাড়ে তিনশো রানের পাহাড় দাঁড় করে দিয়েছিল ইংল্যান্ড। সেই রানও যে ভারতের বিরুদ্ধে যথেষ্ট নয় তা এবার বুঝতে পারল ইংল্যান্ড। ক্যাপ্টেন হিসেবে এদিনের ম্যাচ ছিল কোহলির কাছে চ্যালেঞ্জ। সেই চাপ সামলে তিনি ও কেদার যাদব মিলেই ইংল্যান্ড বোলিং লাইনকে ঠাণ্ডঘরে পাঠিয়ে দেন। কেদার যাদবের ১২০ ও কোহলির ১২২ রানের সামনে আর মাথা তুলতে পারেনি ইংল্যান্ড।

Be the first to comment on "শচীনকেও ছাপিয়ে গেলেন কোহলি"