নিউজ ডেস্ক : বিশ্বের সবচেয়ে ধনাঢ্য তেল কম্পানি এক্সন মোবিলের সাবেক চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেক্স টিলারসন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সিএনএন এ তথ্য জানায়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ এ পদে ৬৪ বছর বয়সী রেক্স টিলারসন শপথ নেন। সিনেট সদস্যদের সংখ্যা গরিষ্ঠ সমর্থন পাওয়ার পরই টিলারসন সদ্যবিদায়ী জন কেরির পদে স্থলাভিষিক্ত হলেন।
রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলে টিলারসনের ব্যবসায়িক অভিজ্ঞতা দীর্ঘদিনের। সেই সুবাদের রাশিয়ার সঙ্গে ভালো বাণিজ্যিক সম্পর্ক রয়েছে তার। রেক্সের জন্ম ১৯৫২ সালের ২৩ মার্চ। গত ৮ নভেম্বর দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট বিজয়ী হওয়ার কয়েক দিনের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বন্ধুতুল্য ব্যবসায়িক পার্টনার টিলারসনের নাম ঘোষণা করেন। শপথগ্রহণের মাধ্যমে সেটাই চূড়ান্ত রূপ লাভ করল।

Be the first to comment on "শপথ নিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন"