শিরোনাম

শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা ছাত্র ইউনিয়নের

নিউজ ডেস্ক : পাঠ্যবইয়ের ভুল সংশোধন ও শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। তা না হলে ৩১ জানুয়ারি শিক্ষামন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

এর আগে বেলা ১২টায় পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পাঠ্যপুস্তক ভবন ঘেরাও কর্মসূচি করে ছাত্র ইউনিয়ন। কর্মসূচির আগে রবিবার বেলা সাড়ে ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ মিছিল শুরু হয়ে দোয়েল চত্বর-প্রেসক্লাব-পল্টন মোড় হয়ে পাঠ্যপুস্তকভবনে সামনে গিয়ে অবস্থান নেয়।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সভাপতি ড. শফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজ আদনান রিয়াদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি লাকী আক্তার, সাধারণ সম্পাদক জিলানী শুভ ও বিভিন্ন শিক্ষাবিদরা।

basic-bank

Be the first to comment on "শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা ছাত্র ইউনিয়নের"

Leave a comment

Your email address will not be published.


*