শিরোনাম

শিক্ষিকাকে হত্যার হুমকি

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষিকা রাশিদা বেগমকে প্রতিপক্ষের লোকেরা হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সকালে উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে। শিক্ষিকা রাশিদা বেগম জানান, তিনি প্রধান শিক্ষিকা হিসেবে একটি কিন্ডার গার্টেন পরিচালনা করে আসছেন। পাশ্ববর্তী আরেকটি কিন্ডার গার্টেনের মালিক মোসলেম মিয়া প্রতিযোগীতায় না পেরে দীর্ঘ দিন ধরে স্কুলটি বন্ধের জন্য কর্তৃপক্ষকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদান করে আসছে। এর জের ধরে মোসলেমসহ তার লোকজন স্কুলের ভিতরে প্রবেশ করে রাশিদা বেগমকে হত্যার হুমকি দেয়। তবে এ ব্যাপারে অভিযুক্ত মোসলেম মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

basic-bank

Be the first to comment on "শিক্ষিকাকে হত্যার হুমকি"

Leave a comment

Your email address will not be published.


*