নিউজ ডেস্ক : শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস ৫ ঘন্টা বন্ধ থাকার পর আজ শুক্রবার সকাল সাগে ৮টা থেকে আবার চলাচল শুরু হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত রাত সাড়ে ৩ টা থেকে দেশের গুরুত্বপূর্ণ এই ফেরি সার্ভিস ঘন কুয়াশার কারণে বন্ধ হয়ে যায়। এই দীর্ঘ সময় ধরে কনকনে শীতে যানবাহনসহ সাতটি ফেরি মাঝ পদ্মায় আটকা ছিল। ফেরিতে থাকা অহস্রাধিক যাত্রী অবর্ণণীয় দুর্ভোগ পোহায়। দু’পাড়ে আটকা পড়ে পাঁচ শতাধিক যান। তবে ফেরি চালু হওয়ার পর আটক পরা ফেরিগুলো গন্তব্যে পৌছেছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যানেজার গিয়াস উদ্দিন পাটুয়ারী জানান, কুয়াশায় কেটে যাওয়ার পর এখন পরাপার স্বাভাবিক হয়েছে। তবে আস্তে আস্তে যানজট কমছে।

Be the first to comment on "শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি ৫ ঘন্টা বন্ধ থাকার পর চলাচল শুরু"