শিরোনাম

শীর্ষে ডি ভিলিয়ার্স

নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে সরিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ২০১০ সালের পর থেকে এ নিয়ে দশমবারের মতো শীর্ষে উঠলেন তিনি। আর ২০০৯ সাল থেকে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচের মধ্যেই অবস্থান করছেন ডি ভিলিয়ার্স।

সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে দু’টি হাফ-সেঞ্চুরিতে ২৬২ রান করেন ডি ভিলিয়ার্স। সেই সুবাদে ৮৭৫ রেটিং নিয়ে র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখলে নিয়ে নেন তিনি।

দ্বিতীয়স্থানে নেমে যাওয়া অস্ট্রেলিয়ার ওয়ার্নারের রেটিং এখন ৮৭১। তৃতীয়স্থানে আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তার রেটিং ৮৫২।

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে সবার উপরে রয়েছেন মুশফিকুর রহিম। ৬৪৮ রেটিং নিয়ে ১৯তম স্থানে রয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিক।

basic-bank

Be the first to comment on "শীর্ষে ডি ভিলিয়ার্স"

Leave a comment

Your email address will not be published.


*