শিরোনাম

শুধু শাস্তি দিয়ে অপরাধ দমন হবে না : আইনমন্ত্রী

নিউজ ডেস্ক : সমাজ অপরাধমুক্ত করতে আইন প্রয়োগের পাশাপাশি বিকল্প উপায় খোঁজার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, কেবল শাস্তি দিয়ে অপরাধ দমন করা যাবে না।

আইন প্রয়োগের পাশাপাশি অপরাধ দমনের বিকল্প উপায় বের করতে হবে। সময়ের সাথে সাথে অপরাধের ধরনের পরিবর্তন ঘটছে। তাই অপরাধ দমন বা মোকাবিলা করতে হলে অপরাধের কারণগুলো খুঁজে বের করতে হবে। সে জন্য দরকার বিজ্ঞানসম্মত গবেষণা। অপরাধ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও বিচার বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্রাইম অ্যান্ড জাস্টিস স্টাডিজের প্রথম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আইনমন্ত্রী।
আজ শনিবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সহিংসতার নানা ধরন : বাংলাদেশ শীর্ষক আলোচনায় অংশ নেন তিনি। আনিসুল হক বলেন, বর্তমানে নতুন নতুন যেসব অপরাধ সংঘটিত হচ্ছে সেটিকে অপরাধতত্ত্ব হিসেবে ধরে নিয়ে এর বিজ্ঞানসম্মত গবেষণা প্রয়োজন। আইন প্রয়োগ বা বিচারের পাশাপাশি অপরাধের সামাজিক, সাংস্কৃতিক এবং মনস্তাত্ত্বিক কারণগুলো খুঁজে বের করে এর উপশম ঘটাতে হবে।

মূল‌্যবোধের অবক্ষয়ের জন‌্য সামাজিক প্রতিষ্ঠানগুলোর দুর্বল হয়ে পড়াকে দায়ী করেন তিনি। পরিবার হচ্ছে শিক্ষার মূল কাঠামো। এরপর শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, প্রতিষ্ঠানগুলো মূল্যবোধ তৈরি করত। কিন্তু এখন পরিবার-সমাজের যোগসূত্রগুলো দুর্বল হয়ে পড়েছে। একে সমুন্নত করতে হবে। আনিসুল হক বলেন, আমরা দেখেছি শত শত বছর ধরে শাস্তি দিয়েও অপরাধ দমানো যায়নি, যাচ্ছে না। আজকের পৃথিবীতে নতুন নতুন অপরাধ দেখছি। যা এক সময় চিন্তাও করতে যেত না।

basic-bank

Be the first to comment on "শুধু শাস্তি দিয়ে অপরাধ দমন হবে না : আইনমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*