শিরোনাম

শেরপুরে বন্যহাতির আক্রমণে নিহত ৩

নিউজ ডেস্ক : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের পানবর গ্রামে পাহাড় থেকে লোকালয়ে নেমে আসা বন্যহাতির আক্রমণে তিনজন নিহত হয়েছেন ।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন গ্রামের ছুন্নত আলীর স্ত্রী আয়তন নেছা (৪৬), জহুরুল হক ওরফে কালা জহুরুল (৩৫) এবং আব্দুল হাই(৪৫)।

এসময় বন্যহাতির আক্রমণে ওই এলাকার কয়েকটি ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যার পর ৪০/৫০টি বন্যহাতির একটি দল পানবর এলাকায় এসে হানা দিয়ে তাণ্ডব চালায়।

এক পর্যায়ে বন্যহাতির দল বাড়িঘরে তাণ্ডব চালাতে শুরু করলে প্রাণ ভয়ে দৌড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে ওই তিনজন ঘটনাস্থলেই নিহত হন। ওই এলাকায় হাতি তাণ্ডব অব্যাহত রয়েছে বলেও জানান ইউএনও।

basic-bank

Be the first to comment on "শেরপুরে বন্যহাতির আক্রমণে নিহত ৩"

Leave a comment

Your email address will not be published.


*