নিউজ ডেস্ক : সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক অনুচ্ছেদগুলোকে সরিয়ে ফেলতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত ১১৬ ও ১১৬(ক) বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থি। এগুলো সংবিধান থেকে সরিয়ে দিতে হবে। অন্যথায় পূর্ণাঙ্গ আইনের শাসন প্রতিষ্ঠা করা যাবে না।
শনিবার দুপুরে সুপ্রীমকোর্ট চত্বরে আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের আইনপেশার ৫০ বছর পুর্তি উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান বিচারপতি এ কথা বলেন।
তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের বিচার বিভাগকে সহায়তা করতে হবে। তিনি আরো বলেন, কোনো শক্তি যখনই সংবিধানকে বাঁকা পথে নেওয়ার চেষ্টা করেছে, সুপ্রীমকোর্ট সেই বাঁকা পথ থেকে সংবিধানকে সোজা পথে নিয়ে এসেছেন। কোনো শক্তিকেই পরোয়া করেননি।

Be the first to comment on "সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক অনুচ্ছেদ সরিয়ে ফেলার আহ্বান"