শিরোনাম

‘জাতির পিতা দেশের জন্য জীবন দেয়ার শিক্ষা দিয়ে গেছেন’

নিউজ ডেস্ক : উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য জীবন দেওয়ার শিক্ষা আমাদের দিয়ে গেছেন।
তিনি বলেন, দেশের জন্য জীবন দেওয়ার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে না।

কিছু মৃত্যু আছে যেগুলো আমাদের চেতনায় মহত্ব দান ও মর্যাদাবোধ সৃষ্টি করে।
মুক্তিযুদ্ধে যে পরিবারের সদস্য শহীদ হয়েছেন,তাঁরা সবসময় এই অহঙ্কারে ও গর্বে বংশ পরম্পরায় জীবনযাপন করবেন বলেও উল্লেখ করেন উপাচার্য
আজ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের কনফারেন্স রুমে “লালন দর্শন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ” শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
উপাচার্য সেমিনারের প্রাসঙ্গিকতা উল্লেখ করে বলেন, ‘আমাদের লালন দর্শনের কাছে ফিরে যেতে হবে। লালন সাহিত্যে ধর্মের কোন ভেদাভেদ নেই। লালনের শিক্ষাকে তথ্য প্রযুক্তির মাধ্যমে সারাবিশ্বে ছড়িয়ে দেয়া যায়। এতে অসাম্প্রদায়িক ইতিবাচক দিক-নির্দেশনা পাওয়া যাবে’।
ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ ও নতুন ধারা ফাউন্ডেশন’র যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগীত বিভাগের চেয়ারপার্সন ড. মহসিনা আক্তার খানম।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগীত বিভাগের ড. সায়েম রানা। মূল আলোচক হিসেবে এতে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্দশন বিভাগের অধ্যাপক ড. আনিসুজ্জামান, কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল আহসান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নটরডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বেঞ্জামিন কস্তা, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া প্রমুখ।

basic-bank

Be the first to comment on "‘জাতির পিতা দেশের জন্য জীবন দেয়ার শিক্ষা দিয়ে গেছেন’"

Leave a comment

Your email address will not be published.


*