শিরোনাম

সতর্কভাবে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা

নিউজ ডেস্ক : শ্রীলঙ্কা-বাংলাদেশের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কা। মঙ্গলবার (০৭ মার্চ) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় কলম্বোর গলে আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দিনে লঙ্কানদের বিপক্ষে লড়াইয়ে মাঠে নামে বাংলাদেশ দল।
ম্যাচের ষষ্ঠ ওভারে নিজের প্রথম ওভারে বল হাতে আসেন শুভাশীষ রায়। এসেই চতুর্থ ডেলিভারিতে ফিরিয়েছেন উপল থারাঙ্গাকাকে। এর পরের বলেই কুশাল মেন্ডিসকে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরানোর সুযোগ পেয়েছিলেন শুভাশীষ। তবে তার দুর্ভাগ্য। পঞ্চম ডেলিভারিটি নো বল ছিল। ফলে উইকেট ছেড়ে যেতে নিয়েও ফিরে আসেন মেন্ডিস।
ম্যাচের ২৩তম ওভারে নিজের তৃতীয় ওভারে বল হাতে আসেন মেহেদী হাসান মিরাজ। তৃতীয় ডেলিভারিতেই তুলে নিয়েছেন দিমুথ করুনারত্নের উইকেটটি। আউট হওয়ার আগে করুনারত্নে ২টি চারের মারে ৩০ রান করেন।
মেন্ডিস-চান্লদিমালের জুটিতে ভালই এগিয়ে চলছিল শ্রীলঙ্কা। এ দু’জনের ৩২ রানের জুটি ভেঙেছেন দীর্ঘদিন পর টেস্টে ফেরা মুস্তাফিজুর রহমান। মিরাজের হাতে ক্যাচ দিয়ে ৫৪ বলে ৫ রান করে সাজঘরে ফিরেন চান্দিমাল। দলীয় ৯২ রানে তৃতীয় উইকেট হারায় লঙ্কানরা।
এ প্রতিবেদনটি লেখা অব্দি শ্রীলঙ্কা দলের সংগ্রহ ৩ উইকেটে ১১১ রান। উইকেটে রয়েছেন কুশাল মেন্ডিস (৫৪) এবং আসিলা গুনারত্নে (৯)।
লঙ্কানদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল ২৬ ফেব্রুয়ারি (সোমবার) শ্রীলঙ্কায় পৌঁছে। এরপর ২-৩ মার্চ মোরাতুয়া ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে টাইগাররা। ম্যাচটি ড্র’তে নিষ্পত্তি হয়।
এছাড়া এই সফরে স্বাগতিকদের সঙ্গে বাংলাদেশ ২টি টেস্টের পাশাপাশি ৩টি ওয়ানেড ও ২টি টি২০ ম্যাচও খেলবে।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক সৌরভ, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা টেস্ট স্কোয়াড : দিমুথ করুনারত্নে, উপল থারাঙ্গা, কুশাল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, নিরোশান দিকবালা (উইকেটরক্ষক), আসিলান গুনারত্নে, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ (অধিনায়ক), সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা, লক্ষণ সান্দাকান।

basic-bank

Be the first to comment on "সতর্কভাবে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা"

Leave a comment

Your email address will not be published.


*