নিউজ ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির নেতৃত্বে একটি রাজনৈতিক জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার এ লক্ষ্যে ১৫টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। দলের চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
যেসব পার্টি এই বৈঠকে অংশগ্রহণ করেছে তার মধ্যে ছিলো- বাংলাদেশ লেবার পার্টি, আমজনতা পার্টি, গণতান্ত্রিক ন্যাশনাল আওয়ামী পার্টি, আওয়ামী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিভ পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ইসলামী ডেমোক্রেটিভ পার্টি, কৃষক শ্রমিক পার্টি, ইউনাইটেড মুসলিম লীগ, গণ অধিকার পার্টি, তফসিল ফেডারেশন, জাতীয় হিন্দু লীগ, সচেতন হিন্দু পার্টি, বাংলাদেশ পিপলস্ ডেমোক্রেটিক পাটি (বিপিডিপি) এবং ইসলামী গণ আন্দোলন।
সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান তাঁর নেতৃত্বে একটি রাজনৈতিক জোট গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জোট গঠনের প্রধান সমন্বয়ক সুনীল শুভরায়, সহকারী সমন্বয়কারী এস.এম. মুশফিকুর রহমান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান সেকেন্দার আলী মনি, আমজনতা পার্টির চেয়ারম্যান অধ্যক্ষ বেনজীর আহম্মেদ, গণতান্ত্রিক ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান এ্যাড. জাহাঙ্গীর হোসেন, আওয়ামী পার্টির চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা সরকার, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিভ পার্টির চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন পার্টির চেয়ারম্যান এ.আর.এম. জাফরুল্লাহ চৌধুরী, ইসলামী ডেমোক্রেটিভ পার্টির চেয়ারম্যান ডা. সেলিম রেজা, কৃষক শ্রমিক পার্টির চেয়ারম্যান লায়ন সালাম মাহমুদ, ইউনাইটেড মুসলিম লীগ পার্টির ড. মো. নিছার উদ্দিন, গণ অধিকার পার্টির চেয়ারম্যান হোসেন মোল্লা, তফশিল ফেডারশনের চেয়ারম্যান দুলাল সাহা প্রমুখ।
বৈঠকে এরশাদ বলেন, দেশের মানুষ দুটি বড় রাজনৈতিক জোটের শাসন দেখেছে। তারা আর আওয়ামী লীগ বিএনপিকে চায় না। জাতীয় পার্টিকে চায়। চায় বিকল্প দল বা জোট ক্ষমতায় আসুক। তাই আমরা জোট গঠন করেছি। এরমধ্য দিয়ে ক্ষমতায় যেতে চাই। এখন আর পেছনের দিকে তাকানোর কোন সুযোগ নেই। সামনের দিকে এগিয়ে চলার সময় এসেছে। তাই সুযোগকে কোন ভাবেই হাতছাড়া করা ঠিক হবে না। আপনারা সবাই নির্বাচনকে সামনে রেখে কাজ করুন। আমাদের জয় অনিবার্য।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁইয়া, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ইসহাক ভূঁইয়া, জাতীয় পার্টির দফতর সম্পাদক সুলতান মাহমুদ, কমান্ডার শহিদুর রহমান, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব মো. আখতার হোসেন, আমজনতা পার্টির মহাসচিব এ্যাড. মো. তাজুল ইসলাম, গণতান্ত্রিক ন্যাশনাল আওয়ামী পার্টির মহাসচিব মো. তোফাজ্জল হোসেন, আওয়ামী পার্টির মহাসচিব কৃষিবীদ মো. মিলন চৌধুরী, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিভ পার্টির মহাসচিব মোঃ সরোয়ার হোসেন, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের মহাসচিব আঃ রাজ্জাক অঞ্জন, ইসলামিক ডেমোক্রেটিভ পার্টির মহাসচিব খান সাইফুল ইসলাম, কৃষক শ্রমিক পার্টির মহাসচিব ডাঃ মুজাহেদুল ইসলাম, ইউনাইটেড মুসলিম লীগ পার্টির মহাসচিব মোঃ নুরুল ইসলাম জোয়ার্দার, গণঅধিকার পার্টির মহাসচিব কাজী জাহাঙ্গীর চৌধুরী, তফসিল ফেডারেশনের মহাসচিব এ্যাড. নিভার বিশ্বাস, জাতীয় হিন্দু লীগ পার্টির মহাসচিব অধ্যক্ষ অজিত কুমার সেন, সচেতন হিন্দু পার্টির চেয়ারম্যান সুনীল চন্দ্র মল্লিক, বিপিডিপি’র মহাসচিব মো. বাহাউদ্দিন, ইসলামী গণআন্দোলনের চেয়ারম্যান এটিএম. রেজাউল করিম প্রমুখ।

Be the first to comment on "জোট গঠনের লক্ষ্যে এরশাদের সঙ্গে ১৫ রাজনৈতিক দলের বৈঠক"