শিরোনাম

সুশিক্ষার মাধ্যমে নারীর সমঅধিকার প্রতিষ্ঠা হয়েছে: রওশন

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, যোগ্যতা, আত্মসম্মানবোধ ও সুশিক্ষার মাধ্যমে নারী তার নিজের সমঅধিকার প্রতিষ্ঠা করছে। মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি একথা বলেন।

 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে পৃথিবীর সকল নারীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক নারী দিবসে বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদানের কথা স্মরণ করে বাণীতে তিনি বলেন সাহস, যোগ্যতা, আত্মসম্মানবোধ ও সুশিক্ষার মাধ্যমে নারী তার নিজের সমঅধিকার প্রতিষ্ঠা করছে। এ সময়ে বৈশ্বিক রাজনীতি, শিক্ষায়, সাহসিকতা, দূরদর্শিতা আর যোগ্যতায় নারীরা পুরুষের চেয়ে কোন অংশেই কম নয়। বাংলাদেশের প্রতিটি সামাজিক সূচকে বিস্ময়কর সাফল্যের পেছনে নারীর বিরাট ভূমিকা রয়েছে। সামাজিক সাংস্কৃতিক-মনস্তাত্ত্বিক বৈষম্য ও নিরাপত্তাহীনতা সত্ত্বেও অর্থনৈতিক কর্মকান্ডে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে সংবিধান অনুযায়ী প্রথম থেকেই সব ধরনের কাজে নারীদের অংশগ্রহণ, এমনকি সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে নারীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। জাতীয় সংসদের অধিকসংখ্যক নারীদের উপস্থিতির মাধ্যমে দেখা যাচ্ছে নারীর প্রতি বৈষম্য কমতে শুরু করেছে। তবে তা এখনও সন্তোষজনক পর্যায়ে পৌঁছাতে পারেনি। বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করেন নারী পুরুষের সম-অংশীদারিত্বের মাধ্যমেই দেশের অগ্রগতি ও উন্নতি নিশ্চিত করা সম্ভব।

basic-bank

Be the first to comment on "সুশিক্ষার মাধ্যমে নারীর সমঅধিকার প্রতিষ্ঠা হয়েছে: রওশন"

Leave a comment

Your email address will not be published.


*