শিরোনাম

সপরিবারে পবিত্র হজ পালন করছেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা সৌদি আরবের মক্কায় ঐতিহাসিক আরাফাতের ময়দানে পবিত্র হজ পালন করেছেন। পবিত্র হজের শেষ আনুষ্ঠানিকতা পালনের জন্য বর্তমানে মিনায় অবস্থান নিয়েছেন। তিনি এর আগে স্থানীয় সময় সকাল ৬টায় রাষ্ট্রীয় প্রোটকলে মুজদালিফা থেকে মিনার উদ্দেশ্য রওনা দেন।
বিষয়টি নিশ্চিত করছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব ।
সৌদি বাদশার সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে বিএনপি চেয়ারপার্সনসহ তার পরিবারের সদস্যরা রাজকীয় মেহমান হিসেবে হজ করছেন।
আহমদ আলী মুকিব জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমান পরিবারের সদস্যদের নিয়ে আরাফাতের ময়দান থেকে ৮কিলোমিটার দুরে মোজদালিফায় রাত্রে নফল ইবাদত-বন্দেগি, দোয়া-দরুদ, জিকির-আজকার, তাসবিহ-তাহলিল ও কোরআন তেলাওয়াত করেছেন। পবিত্র হজে দেশের মানুষের মুক্তি ও কল্যাণ কামনায় দোয়া করেছেন।
মুকিব আরো জানান, সোমবার সকালে মুজদালিফা থেকে মিনায় ফিরে । মিনায় যোমারাতে বড় শয়তানকে পাথর মেরে কোরবানি করেন। পরে কাবা শরিফ তাওয়াফে জিয়ারা ও সায়ী করেন।
তিনি জানান , বেগম খালেদা জিয়া, তারেক রহমান, স্ত্রী জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমান সিঁথি মিলে পরিবারের সবাই পবিত্র হজ সম্পন্ন করেছেন । খালেদা জিয়ার সঙ্গে ঢাকা থেকে আসা তার উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, একান্ত সচিব আবদুস সাত্তার, আলোকচিত্রী নুরুউদ্দিন আহমেদ ও গৃহকর্মী ফাতেমা ছিলেন ।
মিনায় যোমারাতে কংকর নিক্ষেপের ও কোরবানী, বাইতুল্গা শরীফ তাওয়াফে জিয়ারা ও সায়ী করার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব, সৌদিআরব বিএনপির প্রধান উপদেষ্টা আব্দুর রহমান, মক্কা বিএনপির সভাপতি খন্দকার হেলাল সি আই পি, সাধারণ সম্পাদক নূরুল আফছার চৌঃ, আব্দুল মান্নান, মোহাম্বদ আলী, সেলিম রেজা, জহিরোল হক, মজাম্বিল হোসেন মিলন, রৌশন জামিল মিলন, সাহাব উদ্দিন, গাজী কামাল, জাহিদ বাবু , মুজিবুল হক, হেলাল খান , লিটু মৌলানা, রফিক সহিদ মাষ্টার প্রমুখ।
খালেদা জিয়ার এটি তৃতীয় হজ। ১৯৯১ সালে প্রধানমন্ত্রী থাকাকালে একবার এবং ১৯৯৭ সালে বিরোধী দলে থাকাকালে তিনি হজ করেন। তবে প্রায় প্রতিবছরই রমজানে তিনি উমরাহ পালন করছেন। আট বছর ধরে যুক্তরাজ্যে থাকা ছেলে তারেককে নিয়ে ২০১৪ সালের জুলাই মাসে উমরাহ পালন করেছিলেন তিনি। উল্লেখ, সৌদি আরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব সবগুলো হজ্ব ও উমরার সময়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে তারেক রহমানের সঙ্গে ছিলেন।

basic-bank

Be the first to comment on "সপরিবারে পবিত্র হজ পালন করছেন খালেদা জিয়া"

Leave a comment

Your email address will not be published.


*