শিরোনাম

সরকারি প্রতিষ্ঠানের লাভে সরকার ও জনগন সুফল পায় : তারানা

নিউজ ডেস্ক : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, সরকারি প্রতিষ্ঠান যদি লাভজনক হয় তবে সরকার ও জনগন তার সুফল পায়। সরকারি প্রতিষ্ঠান সমুহের দ্বারা বিশাল কোন কাজ করা হয়ত সম্ভব নয়, এই শংসয় ও দ্বিধা থেকে জনগনকে আশ্বস্থ জায়গায় নিয়ে যেতে পেরেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

সরকারি প্রতিষ্ঠান সমুহও কর্মদক্ষতা দিয়ে সঠিক সময়ে কাজ করতে পারে। আজ বুধবার সকালে পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটার গোড়া আমখলা পাড়া সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন পরিদর্শণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ১৫ মার্চের মধ্যে দ্বিতীয় ল্যান্ডিং স্টেশনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। সেইভাবে সঞ্চালন লাইনের কাজ ঢাকা পর্যন্ত শতভাগ নিশ্চিত করেছি। ইতোমধ্যেই আমরা এ সঞ্চালন লাইন দুইবার পরীক্ষা করা হয়েছে। তা সঠিকভাবে কাজ করছে। ট্রান্সমিশন খরচ কম হওয়ায় বরিশাল, পটুয়াখালী, খুলনা ও ফরিদপুর এলাকায় স্বল্পমুল্যে ইন্টারনেট সেবা দেয়া যাবে। কুয়াকাটা গোড়াআমখোলা পাড়ায় দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টোশনের হলরুমে আজ সকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া এমপি, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মনোয়ার হোসেন, বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান, টেসিশের ব্যবস্থাপনা পরিচালক কবির হোসেন, পটুয়াখালী জেলা প্রশাসক এএম শামীমুল হক, পটুয়াখালী পুলিশ সুপার সৈয়দ মুসফিকুর রহমান, কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সাদেকুর রহমান প্রমুখ।

পরে প্রতিমন্ত্রী তারানা হালিম কুয়াকাটায় সাবমেরিন ক্যাবেলের বীচ ম্যানহোল পরিদর্শন করেন। সন্ধ্যায় কুয়াকাটা পৌর আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে মত বিনিময় সভায় মিলিত হন।

basic-bank

Be the first to comment on "সরকারি প্রতিষ্ঠানের লাভে সরকার ও জনগন সুফল পায় : তারানা"

Leave a comment

Your email address will not be published.


*