শিরোনাম

সাগর থেকে ৩১ বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে ভারত

নিউজ ডেস্ক : মধ্য সাগরে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর দুটি মাছ ধরার নৌকা থেকে ৩১ জন বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্ট গার্ড। গত ১৬-১৭ আগস্ট লঘু চাপের কারণে পশ্চিমবঙ্গ উপকূলে সৃষ্ট বৈরি আবহাওয়ার মধ্যেই তাদের উদ্ধার করা হয়। বৃহস্পতিবার কোস্ট গার্ডের কর্মকর্তারা খবরটি নিশ্চিত করেন বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, উদ্ধার হওয়া বাংলাদেশি নৌকা দুটির নাম আল্লাহর দান ও ফরহাদ। আল্লাহর দান নৌকা থেকে ১৫ জন এবং ফরহাদ নামের নৌকাটি থেকে ১৬ জন জেলেকে উদ্ধার করা হয়েছে। আল্লাহর দান নৌকার আরোহীদের স্থানীয় একটি মাছ ধরার নৌকাতে করে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে ১৬ আরোহীসহ ফরহাদকে স্থানীয় মাছ ধরার নৌকার সাহায্যে ফাজেরগঞ্জে আনা হয়েছে। উদ্ধার হওয়া জেলেদের খাবার ও চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

basic-bank

Be the first to comment on "সাগর থেকে ৩১ বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে ভারত"

Leave a comment

Your email address will not be published.


*