নিউজ ডেস্ক : আবারও হ্যাকিংয়ের কবলে পড়লো হালের আলোচিত অভিনেত্রী পরীমণির ফেসবুক অ্যাকাউন্ট। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় তার ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাক হয়। একই সঙ্গে এ সময় তার নামে আরও বেশ কয়েকটি অ্যাকাউন্টও খোলা হয়।
এ ঘটনায় পরীমণির ভক্তরা যাতে মিসগাইড না হন এ জন্য পরীমণি তার ভেরিফাইড ফ্যানপেইজ থেকে সবাইকে সতর্ক করে দেন। এতে তিনি বলেন, এই মুহূর্তে এই ভেরিফাইড পেইজটি ছাড়া তার আর কোনো অ্যাকাউন্ট নেই।
এদিকে, একটি আইটি বিশেষজ্ঞ টিমের-দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টার চেষ্টার পর ভোর সাড়ে ৫টার দিকে হ্যাক হওয়া পরীমণির ফেসবুক পেইজটি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।
এসব বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে পরীমণি বলেন, ”কে বা কারা আমার অ্যাকাউন্টটি হ্যাক করেছিল। তবে তা পুনরুদ্ধার করেছি। হ্যাক হওয়াকালীন যদি কোনো বার্তা কারও ইনবক্সে বা ওয়ালে দেওয়া হয়ে থাকে, তাহলে তা যেন না গ্রহণ করা হয়।”

Be the first to comment on "হ্যাকিংয়ের শিকার পরীমণির ফেসবুক অ্যাকাউন্ট"