শিরোনাম

সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে নিহত ২

নিউজ ডেস্ক : সাতক্ষীরায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। পুলিশ বলছে, তারা ডাকাত। গতকাল শনিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে তালা উপজেলার রহিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, বিদ্যুত কুমার (৪৬)। তার বাড়ি তালা উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামে। আরেকজনের নাম তালহা শেখ (২৬)। তার বাড়ি একই উপজেলার সুজনশাহ গ্রামে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে উপপরিদর্শক (এসআই) মোজাফ্ফর হোসেন ও এসআই নাজমুল হক জানতে পারেন ওই এলাকার লক্ষণ দাসের আমবাগানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। রাত সোয়া তিনটার দিকে ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা তাদের লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ডাকাতদল পালিয়ে যায়। এ সময় তারা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। স্থানীয় লোকজন দুজনকে শনাক্ত করে।
ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, চারটি ককটেল, দুটি গুলিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে নিহত ২"

Leave a comment

Your email address will not be published.


*