শিরোনাম

হোয়াইট হাউসে ব্যাগসহ আটক ১

নিউজ ডেস্ক : হোয়াইট হাউসে অনুপ্রবেশকারী গ্রেপ্তারমার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস থেকে ব্যাগসহ এক অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

গত শুক্রবার মধ্যরাতে এক সন্দেহভাজন ব্যক্তি হোয়াইট হাউসের দক্ষিণের সীমানা প্রাচীর অতিক্রম করে ভেতরে ঢুকে পড়ে। তাকে গ্রেপ্তার করার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই ছিলেন। ট্রাম্প ও স্বরাষ্ট্রমন্ত্রী জন কেলিকে এ সম্পর্কে অবগত করা হয়েছে। এ ঘটনার পর প্রেসিডেন্টের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

ওই সন্দেহভাজনের পিঠে একটি ব্যাগ ছিল। তবে ওই ব্যাগে কোনও অস্ত্র বা সন্দেহজনক বস্তু ছিল না বলে সিক্রেট সার্ভিস জানিয়েছে। অনুপ্রবেশকারীকে গ্রেপ্তারের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প সিক্রেট সার্ভিসের প্রশংসা করেছেন।

সিক্রেট সার্ভিস জানিয়েছে, গোয়েন্দারা হোয়াইট হাউসে তল্লাশি চালিয়েছে, তবে সেখানে সন্দেহজনক কিছু খুঁজে পাওয়া যায়নি।

এর আগেও বিভিন্ন সময়ে হোয়াইট হাউসে অনুপ্রবেশের ঘটনা সামনে এসেছে। আর অনুপ্রবেশকারীদের গ্রেফতার করে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

২০১৪ সালে ওমর গনজালেস নামে ৪২ বছর বয়সী এক অনুপ্রবেশকারী ছুরিসহ হোয়াইট হাউসে ঢুকে পড়ে। হোয়াইট হাউসের দরজায় ঢুকে পড়ার পর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে সিক্রেট সার্ভিস।

 

 

basic-bank

Be the first to comment on "হোয়াইট হাউসে ব্যাগসহ আটক ১"

Leave a comment

Your email address will not be published.


*