শিরোনাম

সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সার্জেন্ট এনামুল কবির মাগুরায় গ্রেপ্তার

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী সেনাবাহিনীর সার্জেন্ট এনামুল কবির আজ রবিবার সকালে মাগুরায় গ্রেপ্তার হয়েছে।

পুলিশ জানিয়েছে ঘটনার পর থেকেই সে পলাতক ছিল।

সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা শহরের ভায়নার মোড় বাস স্টান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুর ১২ টার দিকে তাকে মাগুরা জেলা জজ আদালতে নেয়া হয়েছে। আদালতের মাধ্যমে তাকে নারায়ণগঞ্জে পাঠানোর প্রক্রিয়া চলছে। তার বাড়ি মাগুরার শালিখা উপজেলার শতখালি ইউনিয়নের কাতলি গ্রামে। তিনি ওই গ্রামের ইমারত হোসেন মোল্যার ছেলে।

basic-bank

Be the first to comment on "সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সার্জেন্ট এনামুল কবির মাগুরায় গ্রেপ্তার"

Leave a comment

Your email address will not be published.


*