শিরোনাম

সাভারে গৃহবধূর হাত-পা বাধা মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক : নিখোঁজের পাঁচ দিন পরে সাভারে এক গৃহবধূর হাত-পা বাধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে সাভারের আমিনবাজারের কেবলারচর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাছেদ মিয়া জানান, আমিনবাজার সালেহপুর এলাকার ওমর ফারুকের স্ত্রী ও স্থানীয় একটি এনজিও’র স্বাস্থ্য কর্মী তানিয়া আক্তার লিজা গত ৪ জানুয়ারি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। আজ সোমবার সকালে আমিনবাজার তুরাগ নদীর নিকটবর্তী কেবলারচর এলাকায় হাত-পা বাধা অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে আমিনবাজার পুলিশ ফাঁড়িতে খবর দিলে তিনি মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। এ ব্যাপারে ওই গৃহবধুর শ্বশুর মজিবর রহমান ও স্বামী ওমর ফারুককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনাটি রহস্যজনক। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

basic-bank

Be the first to comment on "সাভারে গৃহবধূর হাত-পা বাধা মরদেহ উদ্ধার"

Leave a comment

Your email address will not be published.


*