নিউজ ডেস্ক : সাভারে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ফেরার পথে এক দম্পতিকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ তিন লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার দুপুরে সাভার পৌর এলাকার সাভার থানা রোডের পাশে মজিদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শামীম মিয়া বলেন, দুপুরে সাভারের থানা বাসস্ট্যান্ড এলাকার একটি ব্যাংক থেকে তিন লাখ টাকা উত্তোলন করে স্ত্রীসহ (বিথী আক্তার) রিকশাযোগে শাহীবাগ এলাকার ফিরছিলেন। পথে মজিদপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা দুটি মোটরসাইকেলে ছয়জন সন্ত্রাসী তাদেরকে রিকশা থেকে নামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে টাকার ব্যাগ ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত পুলিশ ছিনতাইকারী বা টাকা উদ্ধার করতে পারেনি। অভিযান অব্যাহত রয়েছে।

Be the first to comment on "সাভারে দম্পতির ৩ লাখ টাকা ছিনতাই"