শিরোনাম

সালমানের ছবিতে অভিনয় করবেন ইরফান খান

নিউজ ডেস্ক : বলিউডের ‘ভাইজান’ সালমান খানের প্রযোজনায় ইংরেজি পিরিয়ড ড্রামা ‘লায়নস অফ দ্য সি’ নির্মিত হতে যাচ্ছে। ছবিতে প্রধান ভূমিকায় দেখা যাবে খ্যাতিমান অভিনেতা ইরফান খানকে।

১৯১৪ সালের ‘কোমাগাতামারু ইনসিডেন্ট’ এই ছবির মূল বিষয়। ব্রিটিশ-শাসিত ভারতের বেশ কিছু নাগরিক কানাডায় গিয়ে বসবাস করতে চেয়েছিলেন। জাপানি জাহাজ কোমাগাতামারু তে করে কানাডায় যান তারা। কিন্তু কানাডায় অল্প কয়েকজনকেই ঢুকতে দেওয়া হয়। বাকিরা ফিরে যেতে বাধ্য হন। ছবিতে ইরফানের চরিত্র গুরদিৎ সিংহ নামে এক শিখ ব্যক্তির। আগামী বছরের মাঝামাঝি সময়ে শুটিং শুরু হওয়ার কথা। ভারত, ইংল্যান্ড, হংকং এবং কানাডায় হবে ছবির কাজ। ইরফান নিজের চরিত্রের জন্য প্রস্তুতি শুরু করবেন সামনের বছরের শুরু থেকেই।

basic-bank

Be the first to comment on "সালমানের ছবিতে অভিনয় করবেন ইরফান খান"

Leave a comment

Your email address will not be published.


*