নিউজ ডেস্ক : জঙ্গিদের দ্বারা প্লেন হাইজ্যাকের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত মুভি ‘নীরজা’ কাঁপিয়ে দিয়েছে বলিউড। দর্শকের প্রশংসায় ভেসেছেন নাম ভূমিকায় অভিনয় করা সোনম কাপুর। এবার এই মুভিতে অভিনয়ের জন্য এশিয়া ভিশন মুভি অ্যাওয়ার্ডস সেরিমনিতে সেরা অভিনেত্রীর পুরস্কার পাবেন সোনম।
২০০৬ সালে শুরু হয়েছিল এই অ্যাওয়ার্ড সেরিমনি। ১১তম এডিশন অনুষ্ঠিত হবে আগামীকাল, শুক্রবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে। ‘নীরজা’র জন্য অবশ্য এটাই সোনমের প্রথম পুরস্কার নয়। ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন এবং হেলো হল অফ ফেম এও সম্মানিত হয়েছেন তিনি। এরপর সোনমকে দেখা যাবে ‘বীরে দি ওয়েডিং’ ছবিতে।

Be the first to comment on "‘নীরজা’ মুভির জন্য পুরস্কৃত হচ্ছেন সোনম"