শিরোনাম

হৃত্বিকের জীবনে নতুন নারীর প্রবেশ?

নিউজ ডেস্ক : অদ্ভুত এক জগত এই বলিউড। যেখানে অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে সম্পর্ক ভাঙতে কিংবা গড়তে সময় লাগে না! হৃত্বিক রোশন এবং কঙ্গনা রানাউতের সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ নিয়ে কম জলঘোলা হয়নি! এই বিবাদ মিটমাটের কোনো লক্ষ্ণণও দেখা যাচ্ছে না। এরই মধ্যে গুঞ্জন শুরু হয়েছে অবশ্য হৃত্বিকের জীবনে নাকি নতুন নারীর প্রবেশ ঘটেছে!

সেই নারী আর কেউ নন; বলিউডের উঠতি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ! দিয়া মির্জার স্বামী সাহিল সাঙ্ঘার একটি প্রজেক্টে একসঙ্গে ডান্স করতে দেখা যাবে হৃত্বিক এবং জ্যাকলিনকে। গুঞ্জনের শুরু এখান থেকেই।

সাহিল সাঙ্ঘা বলেছেন, ”হৃত্বিক তো দুর্দান্ত ডান্সার। জ্যাকলিন মোটেই অত ভালো ডান্সার নন। তবু সে শিখছে। সেই সঙ্গে হৃত্বিকের সঙ্গে তালে-তাল মিলিয়ে ডান্স করছে। দুজনকে নিয়ে একসঙ্গে কাজ করতে দারুণ লাগল। ওরা দুজনও, ওদের সঙ্গটা খুবই উপভোগ করছে।”

তাহলে কী এই প্রচারের ভিডিওর পর দুজনকে একসঙ্গে ফিল্মেও দেখা যাবে? সাহিল অবশ্য এই বিষয়ে কোনো নিশ্চয়তা দিতে পারেননি। তবে অনেকেই ইতিমধ্যে দুজনের মধ্যে ‘ফিল্মি রসায়ন’ দেখে ফেলেছেন।

basic-bank

Be the first to comment on "হৃত্বিকের জীবনে নতুন নারীর প্রবেশ?"

Leave a comment

Your email address will not be published.


*