নিউজ ডেস্ক : সিরাজগঞ্জে জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জেলা শাখার প্রচার সম্পাদক শফিউল ইসলাম ওরফে শফিকুলকে (৬০) আটক করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুরা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শফিকুল মহিষামুরা গ্রামের মো: মোক্তাল হোসেনের ছেলে।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি ওহেদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহিষামুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। শফিউল ইসালম ২০১২ সাল থেকে জেএমবি সিরাজগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তার বিরুদ্ধে জেএমবি সংশ্লিষ্টতা ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে।

Be the first to comment on "সিরাজগঞ্জে জেলা জেএমবির প্রচার সম্পাদক আটক"