নিউজ ডেস্ক : সিরাজগঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। শুক্রবার সাড়ে ১২টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার চড়িয়া এলাকায় র্যাব-১২’র প্রধান কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার কালিহাতী গ্রামের প্রকৌশলী সাখাওয়াত হোসেন (৩৫) ও তার স্ত্রী হালিমা আক্তার (২৫)। আহতরা হলেন একই পরিবারের সৈয়দ আবু বক্কার সিদ্দিকী (৬৫), তার বৃদ্ধা স্ত্রী সালেহা খাতুন (৫৫), মেয়ে তুলি খাতুন (২৫) ও দ্বীপ (৮)। হাটিকুমরুল হাইওয়ে থানার এস আই কাজল কুমার জানান, সাখাওয়াত হোসেন তার পরিবারসহ প্রাইভেটকারযোগে টাঙ্গাইল থেকে নাটোরের বনপাড়ায় আত্মীয়ের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে প্রাইভেটকারটি ঘটনাস্থলে পৌঁছলে এর চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে প্রাইভেটকারে থাকা একই পরিবারের ছয় জন যাত্রী গুরুত্ব আহত হন। পুলিশ আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পরই চিকিৎসক স্বামী-স্ত্রী দুজনকে মৃত ঘোষণা করেন। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিরাজগঞ্জে প্রাইভেটকার খাদে, দম্পতি নিহত

Be the first to comment on "সিরাজগঞ্জে প্রাইভেটকার খাদে, দম্পতি নিহত"