নিউজ ডেস্ক : সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত ইবলিব প্রদেশে রুশ বিমান হামলায় ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৩ জন।
বুধবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইবলিব প্রদেশের আল কুরা শহরে এ হামলা চালানো হয় বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে পার্শ্ববর্তী দেশ তুরস্কের সরবারি বার্তা সংস্থা আনাদোলু নিউজ এজেন্সি।
লেস আল ফারিস নামে এক বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা বার্তা সংস্থাকে জানান, হামলায় ১১ কারখানা ও তিনটি যানবাহন বিনষ্ট হয়েছে। এ ছাড়া ৮টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রসঙ্গত, সশস্ত্র বিদ্রোহীদের দমন করার জন্য ২০১৫ সাল থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারকে সহায়তা করার জন্য সামরিক হামলা চালাচ্ছে রাশিয়া।

Be the first to comment on "সিরিয়ায় রুশ বিমান হামলা, নিহত ১৫"