নিউজ ডেস্ক : আবারও কাশ্মীর সীমান্তের রাজৌরিতে ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলি চালিয়েছে পাক রেঞ্জার্স। এতে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। গতকাল গভীর রাতে পাক সীমান্তরক্ষীরা রাজৌরিতে এ গুলি বর্ষণ করে। বিএসএফও পালটা গুলি চালিয়েছে। রাতভর দুই পক্ষের গুলি বিনিময় হয়। খবর পিটিআই’র।
এর আগে শনিবার নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন জম্মু-কাশ্মীরের নৌশেরা ও সুন্দরবনী সেক্টরে গুলি চালায় পাকিস্তান। এতে এক বিএসএফ জওয়ান ও স্থানীয় মহিলা জখম হন। এছাড়া কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় পরপর তিনবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান।
সীমান্তে ভারতীয় সেনা নিহত

Be the first to comment on "সীমান্তে ভারতীয় সেনা নিহত"