শিরোনাম

সুচির শান্তিতে নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার দাবি

নিউজ ডেস্ক : শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির নোবেল কেড়ে নেওয়ার দাবি উঠেছে। এ দাবিতে অনলাইনে এক আবেদনে স্বাক্ষর করেছেন লক্ষাধিক মানুষ। দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লংঘনের ঘটনায় কোনো অবস্থান নিতে না পারায় এ শান্তি পুরস্কার ফিরিয়ে নেয়ার আহবান জানানো হয়েছে বলে জানা গেছে।
ধারণা করা হচ্ছে ইন্দোনেশিয়া থেকে এই আবেদনটি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক শান্তি এবং ভ্রাতৃত্ববোধ রক্ষায় যারা কাজ করেন, তাদেরকেই নোবেল শান্তি পুরস্কারের মতো সর্বোচ্চ পুরস্কার দেয়া হয়। কিন্তু যখন একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শান্তি রক্ষায় ব্যর্থ হন, তখন শান্তির স্বার্থেই নোবেল শান্তি পুরস্কার কমিটির উচিত এই পুরস্কার হয় জব্দ করা নয়তো ফিরিয়ে নেয়া।
চেঞ্জ ডট অর্গে সুচির নোবেল শান্তি পুরস্কার প্রত্যাহারের দাবিতে কয়েক মাস আগে থেকে আবেদনটিতে অনলাইনে স্বাক্ষর নেয়া শুরু হয়েছে।
উল্লেখ্য, রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমারে ধারাবাহিক নির্যাতনের ব্যাপারে সুচি তার নিশ্চুপ ভূমিকার কারণে সমালোচিত হয়েছেন।

basic-bank

Be the first to comment on "সুচির শান্তিতে নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার দাবি"

Leave a comment

Your email address will not be published.


*