নিউজ ডেস্ক : বিএনপি এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে আওয়ামী লীগের প্রবীণনেতা সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। দলটির মহাসচিবমির্জা ফখরুল ইসলাম আলমগীরঢাকেশ্বরী মন্দিরে রবিবার এ শ্রদ্ধা জানান।
তার সঙ্গে ছিলেন বিএনপি নেতা নিতাই রায় চৌধুরী ও স্থানীয় ওয়ার্ড কমিশনার রফিকুল ইসলাম রাসেল।
মির্জা ফখরুল বলেন, তিনি একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান ছিলেন। আমি দল ও দলের চেয়ারপারসনের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানাই। তার মৃত্যুতে দেশের রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি হয়েছে।
সুরঞ্জিতের মরদেহে শ্রদ্ধা জানালেন ফখরুল

Be the first to comment on "সুরঞ্জিতের মরদেহে শ্রদ্ধা জানালেন ফখরুল"