শিরোনাম

সুস্থ হয়ে উঠছে শিশু সাবিনা

নিউজ ডেস্ক : রাজধানীর দক্ষিনখানের আশকোনায় অভিযানের সময় আহত শিশু সাবিনা সুস্থ হয়ে উঠছে। বুধবার সকালে তাকে পোষ্ট অপারেটিভ থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছে।
তাকেজিজ্ঞেস করা হয়, কেমন আছ?
সে উত্তরে বলে, ভালো আছি।
তোমার সঙ্গে যে বোরকা পরা যে মহিলাটি ছিল সে তোমার কি হয়?
সাবিনা জানায়, ‘আমার আম্মু।’
তবে সে কোথায় ছিল সে সম্পর্কে তেমন কোনো তথ্য দিতে পারেনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ব্লক ১ এর কলসানটেন্ট ডা. আশরাফ উদ্দিন খাঁন সাংবাদিকদের বলেন, আগের চেয়ে অনেকটাই সুস্থ এখন সাবিনা। বুধবার সকালে তাকে বেডে দেওয়া হয়েছে। তাকে এখননরমাল পানি ডাবের পানি দেওয়া হচ্ছে। কোনো সমস্যা না হলে নরম জাতীয় খাবার দেওয়া হবে। তাকে আশংকামুক্ত বলা যায়। সাত দিন পর তার পেটেরসেলাই কাটা হবে।
উল্লেখ্য, শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর দক্ষিণখানের আশকোনায় হাজি ক্যাম্পের কাছে পূর্বপাড়ার ৫০ নম্বর ‘সূর্যভিলা’নামে বাড়িতে জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশ। ঘটনায় চারজন আত্মসমর্পণ করে এবং দুইজন নিহত হয়। অভিযানের সময় বোমার আঘাতে সাবিনা আহত হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

basic-bank

Be the first to comment on "সুস্থ হয়ে উঠছে শিশু সাবিনা"

Leave a comment

Your email address will not be published.


*