শিরোনাম

সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে আটকা পড়া ৪০০ পর্যটক নিরাপদে

নিউজ ডেস্ক : বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে আটকা পড়া অন্তত ৪০০ পর্যটক নিরাপদে আছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। গত বৃহস্পতিবার বিকেল থেকে সাগর উত্তাল হওয়ায় কক্সবাজার সমুদ্র উপকূলে চলাচলকারী নৌযানগুলোকে সাবধানে চলাচল এবং ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে এর আগেই সেখানে বেড়াতে গিয়ে অন্তত ৫০০ পর্যটক আটকা পড়েন।

টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় পর্যটকরা ফিরতে পারছেন না। তবে শখানেক পর্যটক আজ শনিবার বিচ্ছিন্নভাবে স্পিড বোট এবং স্থানীয় জেলেদের মাছ ধরার ট্রলারযোগে টেকনাফ ফিরেছেন বলে জানান সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ।

তিনি বলেন, “সেন্টমার্টিনের বিভিন্ন হোটেল-মোটেলে এখনও ৪০০’র বেশি পর্যটক অবস্থান করছেন। তারা নিরাপদে রয়েছেন। এসব পর্যটকের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেই ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ”

এদিকে টেকনাফের ইউএনও শফিউল আলম বলেন, “অনেক পর্যটক বৈরী আবহাওয়ার মধ্যেও ‘ঝুঁকি নিয়ে স্পিড বোট ও স্থানীয় জেলেদের মাছ ধরার ট্রলারযোগে টেকনাফ ফিরেছেন বলে খবর পেয়েছি। পর্যটকদের ঝুঁকি নিয়ে ফিরতে নিষেধ করা হয়েছিল। অনেকে তা অমান্য করেছেন। ”

এ ব্যাপারে কক্সবাজার আবহাওয়া অফিসের উপ-সহকারী আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল রয়েছে। এ কারণে কক্সবাজার সমুদ্র উপকূলে চলাচলকারী নৌ-যানগুলোকে সাবধানে চলাচল এবং ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

basic-bank

Be the first to comment on "সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে আটকা পড়া ৪০০ পর্যটক নিরাপদে"

Leave a comment

Your email address will not be published.


*