শিরোনাম

স্কুলছাত্র আদনান হত্যা মামলায় গ্রেপ্তার আরো ৩

নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরায় স্কুলছাত্র আদনান কবীর হত্যার ঘটনায় আরো তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে রাজধানীর উত্তরা ও গাজীপুরের টঙ্গী থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। উত্তরা পশ্চিম থানার অপারেশন অফিসার শাহ আলম বিষয়টি জানিয়েছেন। এ নিয়ে স্কুলছাত্র আদনান হত্যা মামলায় এ পর্যন্ত মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হলো। তাঁদের মধ্যে আটজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গ্রেপ্তার হওয়া তিনজন হলেন রাজিন মোহাম্মদ হৃদয় (২০), শাকিল সরকার (১৯) ও ফখরুল ইসলাম শ্রাবণ (১৮)। উত্তরায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে গত ৬ জানুয়ারি সন্ধ্যায় স্কুলছাত্র আদনান কবীরকে (১৫) ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডে কয়েকজন যুবক কুপিয়ে ফেলে রেখে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই দিন রাতেই আদনানের বাবা কবির হোসেন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।

গতকালের গ্রেপ্তারের বিষয়ে উত্তরা পশ্চিম থানার অপারেশন অফিসার শাহ আলম জানান, এ হত্যা মামলায় এর আগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্য ও ভিডিও ফুটেজের মাধ্যমে গতকাল রাতে টঙ্গী ও উত্তরার বিভিন্ন এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

basic-bank

Be the first to comment on "স্কুলছাত্র আদনান হত্যা মামলায় গ্রেপ্তার আরো ৩"

Leave a comment

Your email address will not be published.


*